News Bangla 24 BD | চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর রাত তিনটার দিকে রেল গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কামরুল ইসলাম (২৭), নিজাম উদ্দিন (৩২) ও মো. রেজাউল (৩০)।

আকবর শাহ থানার এসআই মো. শাহজাহান জানান, ওই তিনজন একে খান গেইটের দিক থেকে মোটর সাইকেল নিয়ে ফয়’স লেকের দিকে আসছিলেন। ইস্পাহানি রেল গেইট অতিক্রম করে বাঁক নেওয়ার সময় তাদের মোটরসাইকেল চলন্ত একটি মালবোঝাই ট্রাকের পেছন সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ভোর পৌনে ৪টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে নিজাম ও রেজাউল আগেই মারা গিয়েছিলেন। হাসপাতালে আনার পর কামরুলকেও মৃত ঘোষণা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ