আক্কেলপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানিবন্দী শতাধিক পরিবার
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরে তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে শহরে পানি ঢুকে পড়ছে। গতকাল শুক্রবার রাতে পারঘাটি সর্বজনীন মন্দিরসংলগ্ন এলাকায় বাঁধটি ভেঙে যায়। এতে কলেজ বাজার সিদ্দির মোড় এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে।
রাতের বেলায় কেউ বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানটি কেটে দিয়েছে বলে পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরীর ধারণা করছেন।
আজ শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, তুলসীগঙ্গা নদীর পারঘাটিতে মন্দিরসংলগ্ন এলাকায় বাঁধটির প্রায় ২০টি স্থান ভেঙে গেছে। পৌরসভার উদ্যোগে বালুর বস্তা ফেলে বাঁধের ভাঙন রোধ করার চেষ্টা চলছে। নদীর পানি ঢুকে পড়ায় সিদ্দির মোড় এলাকা প্লাবিত হয়েছে।
মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘বাঁধ ভেঙে শহরের সিদ্দির মোড় এলাকা প্লাবিত হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নদীতে পানি কমেছে, তেমন স্রোত নেই। ঘটনাটি নাশকতা বলে মনে করছি।’

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 