News Bangla 24 BD | আনিসুল হককে নিয়ে স্ত্রী রুবানার আবেগঘন স্ট্যাটাস - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

আনিসুল হককে নিয়ে স্ত্রী রুবানার আবেগঘন স্ট্যাটাস


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান মেয়র আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

আনিসুল হক এখনও আইসিইউ তে রয়েছেন বলে ফেসবুকে জানিয়েছেন ডা: আব্দুন নূর তুষার। ফেসবুকে তিনি লেখেন, দয়া করে লন্ডনে বাঙালিরা সেখানে ভিড় করবেন না। তার চিকিৎসার ক্ষতি হতে পারে। তার বিষয়ে চিকিৎসকরা জানালে আমরা আপনাদের জানাবো।

মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হকও ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

যেখানে আনিসুল হকের স্ত্রী রুবানা লিখেছেন, আনিসুল হক তার জীবনের শ্রেষ্ঠ সময়টা পার করছেন মানুষের কল্যাণে। তাকে মানুষ কতটা ভালোবাসে তা ফেসবুকে এসে দেখতে পাচ্ছি। আমি দেশের সব মানুষের কাছে আনিসুল হকের সুস্থতার জন্য দোয়া চাইছি। মানুষ যেভাবে আনিসুল হক এবং আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো লেখেন, গত ২৯ জুলাই লন্ডনে আসেন মেয়র আনিসুল হক। এখানে আসার আগে থেকেই প্রায় ২ মাস ধরে আমার স্বামী ডিজিনেস সমস্যায় ভুগছিলেন। লন্ডনে আসার পর সে বেশ অসুস্থ হয়ে পড়ে। এমনকি আইসিউতে পর্যন্ত যেতে হয়েছে। তবে আশার কথা হচ্ছে এটি, আনিসুল হকের এই রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ