News Bangla 24 BD | মৌলভীবাজারে চোরদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ২ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মৌলভীবাজারে চোরদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ২


মৌলভীবাজারের বড়লেখায় রিজার্ভ ফরেস্ট থেকে চুরি করে কেটে নেয়া গাছ ও কাঠ আটক করতে গিয়ে গাছচোরদের হামলায় আহত হয়েছেন কর্মকর্তাসহ ২ জন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, বন কর্মকর্তা শেখর রঞ্জন দাস ও এক বন কর্মচারী। এ ঘটনায় বলা যায় ক্রমেই যেনো বেপরোয়া হয়ে উঠছে গাছচোরেরা। আটক করা কাঠ ছিনিয়ে নিয়ে চোরেরা বন কর্মকর্তা ও কর্মচারীর প্রাণনাশের চেষ্টা চালালে তারা স্থানীয় বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

আহত বন কর্মকর্তা, কর্মচারী, বিজিবি ও থানা পুলিশ সূত্র জানায়, পাথারিয়া রিজার্ভ ফরেস্টের উত্তর ডিমাই এলাকায় ১৯৯০ সালের সৃজিত দীর্ঘমেয়াদী বাগানের পাশ থেকে শুক্রবার সকালে গাছ কেটে নেয় সংঘবদ্ধ একটি গাছচোরেরা। খবর পেয়ে বিকেলে বড়লেখা সহকারী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বনপ্রহরী সুলতানুল ইসলাম আকরামকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে চোরাই কাঠগুলো আটক করেন। এ সময় চোরেরা পালিয়ে যায়।

এদিকে বিকেলে আটক কাঠ ও গাছ নিয়ে বড়লেখা শহরে ফেরার সময় গাছচোরেরা ষাটমাপার বাজার এলাকায় বন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে কাঠ ও গাছগুলো ছিনিয়ে নেয়। প্রাণনাশের উদ্দেশ্যে তাদেরকে ধাওয়া করলে স্থানীয় বোবারথল বিজিবি ক্যাম্পে গিয়ে তারা আত্মরক্ষা করেন। পরে ছিনিয়ে নেয়া গাছ ও কাঠগুলো উদ্ধার করেন বিজিবি সদস্যরা। গাছ চোরদের হামলায় বন কর্মকর্তা শেখর রঞ্জন দাস, বন প্রহরী সুলতানুল ইসলাম আকরাম আহত হয়েছেন।

এ বিষয়ে বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, রির্জাভ ফরেস্ট থেকে জ্বালানি কাঠ ও গাছ চুরির গোপান সংবাদে সেখানে গিয়ে প্রায় ৫০ হাজার টাকার জ্বালানি কাঠ ও গাছ জব্দ করি। এ সময় গাছচোরোরা পালিয়ে যায়। বিকেলে জ্বালানি কাঠ ও গাছ নিয়ে ফেরার পথে চোরেরা আমাদের ওপর হামলা চালায়। পরে বিজিবি ও পুলিশ আমাদের উদ্ধার করে। ঘটনাটি ইউএনও স্যারকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ ঘটনায় মামলা করা হবে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি বন কর্মকর্তাদের উদ্ধার করেছে। ছোটলেখা বাজার থেকে কাঠের গাড়িসহ বন কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছে দিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ