News Bangla 24 BD | 'ফসল ঘরে না ওঠা পর্যন্ত বন্যার্তদের সহায়তা দেয়া হবে' - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

‘ফসল ঘরে না ওঠা পর্যন্ত বন্যার্তদের সহায়তা দেয়া হবে’


বন্যা দুর্গতদের আগামী তিন মাস খাদ্য সহায়তার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতক্ষণ পর্যন্ত না ঘরে নতুন আমন ফসল উঠে, ততদিন বানভাসি মানুষদের খাদ্য সহায়তা দেয়া হবে। কৃষক ভাইদের পুনরায় কৃষি ঋণ প্রদানসহ নতুন করে বীজ রোপণের ব্যবস্থা করা হবে। যাদের বাড়ি-ঘর ভেঙ্গে গেছে তাদের টিন প্রদানের পাশাপাশি নতুন করে বাড়ি-ঘর তুলে দেয়ার ব্যবস্থা করা হবে। যে সমস্ত ছেলে-মেয়ে পড়ালেখা করতে পারেনি, বন্যায় যাদের বই-পত্র নষ্ট হয়েছে গেছে, প্রয়োজনে যাদের নতুন করে বইপত্র প্রদান করা হবে।

তিনি আজ রোববার সকালে দিনাজপুরে বন্যা দুর্গত এলাকারা পরিদর্শন এবং বানভাসি মানুষকে ত্রাণ বিতরণ কালে একথা বলেন।

দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্র ত্রাণ বিতরণের আগে তার ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানভাসি মানুষের কাছে ঋণের টাকা এখন না তুলার নিদের্শ দিয়ে বলেন, এনজিও গুলো যাতে বানভাসি মানুষের কাছে এখন ঋণের টাকা না তুলে তার জন্য নিদের্শ দিচ্ছি।

সকাল ১০টা ৫৯ মিনিটে থেকে ১১টা ১২ মিনিট পর্যন্ত ১৩ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বন্যার কারণে নতুন করে খাদ্য আমদানি করা হচ্ছে। আমাদের যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে। কেউ যাতে না খেয়ে থাকে আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা করবো।

দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মীর্জা আশফাক, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

দিনাজপুরে ইয়াসমি ধর্ষণ ও হত্যার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সে সময় বিএনপি ক্ষমতায় ছিলো। আমি সেসময় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম।

এ সময় প্রধানমন্ত্রী সফর সঙ্গী হিসেবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

দিনাজপুর সার্কিট হাউজে দুপুরের নামাজ ও খাওয়া শেষ করে তিনি কুড়িগ্রামের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ