News Bangla 24 BD | ইয়াবা পাচার রোধে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক আজ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

ইয়াবা পাচার রোধে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক আজ


ইয়াবার উৎপাদন ও পাচার বন্ধে মিয়ানমারের রাজধানী নেপিয়াদোতে সেন্ট্রাল কমিটি ফর ড্রাগ অ্যাবিউজ কন্ট্রোলের (সিসিডিএসি) সঙ্গে বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) বৈঠক হবে আজ।

এ প্রসঙ্গে গত শনিবার ডিএনসির মহাপরিচালক (ডিজি) জামাল উদ্দীন আহমেদের নেতৃত্বে ১৩ সদস্যের দল মিয়ানমারে পৌঁছেছে। বৈঠকের তারিখ বারবার পরিবর্তন করায় বৈঠকটি নিয়ে অনিশ্চয়তা ছিল।

ডিএনসির পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ বলেন, ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ডিএনসির মহাপরিচালক। এ বৈঠকে ইয়াবা বন্ধের বিষয়টি থাকবে মূল এজেন্ডায়।

তিনি আরো বলেন, এরই মধ্যে ইয়াবার প্রধান কাঁচামাল (সুডোইফিড্রিন) সরবরাহ বন্ধের প্রস্তাব নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। এখন ইয়াবা উৎপাদন ও পাচার বন্ধের ব্যাপারে জোর দাবি জানানো হবে। এ ব্যাপারে মিয়ানমারও অনানুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। তারাও এখন চায় ইয়াবা বন্ধ হোক। মিয়ানমার কয়েক মাস ধরেই বৈঠকের জন্য আগ্রহ দেখিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

সূত্র মতে, ইয়াবা ও ইয়াবার কাঁচামাল সরবরাহ বন্ধে ইয়াঙ্গুনের সর্বাত্মক সহায়তা চাইবে ঢাকা। ইয়াবা তৈরির কারখানার তালিকা, পাচারের রুটের বর্ণনা, ইয়াবা বন্ধে করণীয় বা পরামর্শ এবং ইয়াবা কারবারে দুই দেশের ক্ষতির চিত্রসহ কিছু তথ্য-প্রমাণ নিয়ে যাচ্ছেন ঢাকার প্রতিনিধিরা।

ইয়াবা প্রতিরোধে দুই দেশের যৌথ উদ্যাগে কাজ করার প্রস্তাবও রাখবেন তারা। রীতি অনুযায়ী বৈঠক শেষে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরের কথা রয়েছে। সেখানে প্রস্তাবগুলো সংযুক্ত করে মিয়ানমারকে রাজি করানোই প্রধান উদ্দেশ্য।

এর আগে, ২০১৫ সালে ঢাকায় দ্বিতীয় দ্বিপক্ষীয় বৈঠকে ইয়াবা কারখানা বন্ধের প্রস্তাব থাকায় যৌথ ঘোষণায় স্বাক্ষর করেনি মিয়ানমারের প্রতিনিধি দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ