ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যার পানিতে ধসে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পৌলি রেলসেতুর কাছে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো জয়দেবপুর রেলস্টেশনে আটকা পড়ে আছে।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হয়। এরপরই মাটি ধসে যাওয়ার বিষয়টি নজরে আসে। ব্রিজের দক্ষিণ পাশে প্রায় ২০ ফুট এলাকার মাটি ধসে গেছে বলে তিনি জানান।
সকালে পাকশী ও ঢাকা থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা সেতুর মেরামতকাজের জন্য রওনা দিয়েছেন বলে জানা গেছে।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 