News Bangla 24 BD | চট্টগ্রামে অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৫ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

চট্টগ্রামে অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৫


চট্টগ্রামে অটোরিকশায় বাসের ধাক্কায় দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে কর্ণফুলি নদীর শাহ আমানত সেতুর টোল প্লাজায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান রয়েছেন। তারা হলেন- সোহেল ও তার স্ত্রী বিলকিস এবং তাদের দুই শিশু সন্তান শারমিন ও সাব্বির। নিহত অপরজন এই পরিবারকে বহনকারী অটোরিকশাচালক।

কর্ণফুলি থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাত ১২টার দিকে টোল প্লাজায় অপেক্ষারত সিএনজিচালিত একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী পাঁচজনের মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ