News Bangla 24 BD | বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৭ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

আজ রোববার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরে।

বন্যায় মৃতদের মধ্যে দিনাজপুরে ৩০ জন, কুড়িগ্রামে ২০ জন, লালমনিরহাটে ৬ জন, নীলফামারীতে ৮ জন, সুনামগঞ্জে ২ জন, নেত্রকোণায় ২ জন, গাইবান্ধায় ১৩ জন, সিরাজগঞ্জে ৫ জন, জামালপুরে ১০ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, নওগাঁয় ৪ জন, যশোর ৩, শেরপুর ৩ জন, মৌলভীবাজার ২ জন, বগুড়ায় ৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, রংপুরে ৩ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, রাঙামাটি, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, নওগাঁ, জয়পুরহাট, যশোর, মৌলভীবাজার, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, শেরপুর নাটোর ও ঢাকা জেলা এখন বন্যা কবলিত।

মৌসুমের দ্বিতীয় দফা বন্যায় এখন কবলিত ৩১ জেলার ১৭৬টি উপজেলার ৪৪টি পৌরসভা ও ১৩১৭টি ইউনিয়ন। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬১ লাখ ২৩ হাজার ৯৫৪ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান জানান, এখন সারাদেশে ৬৩০টি আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৪৭ হাজার ৫৯০ জন আশ্রয় নিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ