News Bangla 24 BD | গরু আমদানির প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

গরু আমদানির প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী


দেশে চাহিদার চেয়ে বেশি গরু, মহিষ, ছাগলসহ কুরবানির পশু আছে। তাই কুরবানির জন্য বিদেশ থেকে গরু আমদানির কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। বন্যার কারণে দেশে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা থাকলেও আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব।

সংবিধানের ষোড়শ সংশোধনী রায়ের বিষয়ে মন্ত্রী বলেন, এ রায়ের মাধ্যমে সংসদকে ছোট করা হয়েছে। এ রায়ে সংসদকে অপরিপক্ক মনে করা হয়েছে।

জাবি উপাচার্য ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য ড. আবুল হোসেন, উপ-উপাচার্য ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ