News Bangla 24 BD | ময়মনসিংহে দু'জনকে হত্যা করে ১০ গরু লুট, আটক ১ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

ময়মনসিংহে দু’জনকে হত্যা করে ১০ গরু লুট, আটক ১


ময়মনসিংহ সদর উপজেলার গোপালপুর এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাদেরকে হত্যা করে ডাকাতরা খামার থেকে ১০টি গরু নিয়ে পালিয়ে গেছে। রোববার দিবাগত রাতে সংঘবদ্ধ একটি দল সদর উপজেলার আকাশী এগ্রো ইন্ডাট্রিজের মালিকের খামারে এ ঘটনা ঘটায়।

সোমবার বেলা ১২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহতরা হলেন খামারের নাইট গার্ড ইদ্রিস আলী (৩২) ও স্থানীয় বাসিন্দা মোজাফ্ফর হোসেন মোজা (৩০)। এদের মধ্যে ইদ্রিসের মরদেহ পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।

আর মোফাফ্ফরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। পুলিশের ধারণা, মোজাফ্ফর দেখে ফেলার তাকে হত্যা করা হতে পারে। পুলিশ এ ঘটনায় তাহের নামে একজন আটক করা হয়েছে।জড়িতদের দ্রুতই গ্রেফতারের চেষ্টা চলছে।

খামারের আরেক পাহারাদার আব্দুল হামিদ বলেন, ‌‘আট-দশ ডাকাতের একটি দল পাহারাদার ইদ্রিসকে হত্যা করে হাত-পা বেঁধে পাশের পুকুরে লাশ ফেলে দেয়। আর আমাকে মারধর করে হাত-পা বেঁধে রাখে। এরপর সকালে খামারের কাছের বাগান থেকে স্থানীয় বাসিন্দা মোজাফফরের লাশও উদ্ধার করে এলাকাবাসী।’

এ বিভাগের অন্যান্য সংবাদ