News Bangla 24 BD | বিকেল থেকে শুরু হতে পারে উত্তর-দক্ষিণের ট্রেন চলাচল - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

বিকেল থেকে শুরু হতে পারে উত্তর-দক্ষিণের ট্রেন চলাচল


আজ সোমবার বিকেল থেকে রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণের ট্রেন চলাচল শুরু হতে পারে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলির ক্ষতিগ্রস্ত রেলসেতু মেরামতকাজ এর মধ্যেই শেষ হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী জানিয়েছেন, গতকাল রোববার দুপুরের আগে থেকেই সেতুতে মেরামত কাজ শুরু হয়েছে। প্রায় ৩০০ শ্রমিক কাজ করছে। আজ বিকেল থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে।

ক্ষতিগ্রস্ত রেলসেতুর মেরামতকাজ পরিদর্শন করে রেলমন্ত্রী মুজিবুল হক। এই ব্যাপারে গতকাল তিনি বলেন, সোমবারের মধ্যে এই পথে ট্রেন আবার চালু করা সম্ভব হবে।

বন্যার পানিতে পৌলী রেলসেতুর অ্যাপ্রোচের (সংযোগের) প্রায় ২০ ফুট অংশের মাটি গতকাল ভোরে ধসে যায়। ফলে ওই সময় থেকে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

গতকাল উত্তরাঞ্চল থেকে আন্তনগর ট্রেনের মধ্যে একতা, নীলসাগর, চিত্রা, দ্রুতযান ও লোকাল ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলোর মধ্যে আন্তনগর ট্রেনগুলো বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে পূর্ব পার পর্যন্ত চলাচল করে। সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে আবার ফিরে এসে পূর্বের স্থানের দিকে চলে যায়। সব যাত্রী পূর্ব পারে নামার পর বাসযোগে ঢাকায় রওনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ