বন্যায় ভেঙ্গে গেছে অধিকাংশ কাঁচা-পাকা রাস্তা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২ ইউনিয়নের কাঁচা-পাকা অনেক রাস্তা বন্যায় ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসীর চলাচল সহ যাতায়াত ব্যবস্থা দুর্বিষহ হয়ে পড়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার ১২ ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে।
এদিকে বন্যার পানির তীব্র স্রোতের কারনে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। এছাড়া কাঁচা রাস্তাগুলোর মাটি সরে গিয়ে খানাখন্দে পরিনত হয়েছে। ফলে রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে জনদুর্ভোগে পরিনত হয়েছে। এসব রাস্তা দিয়ে ভারি কোন যানবাহন চলাচল করতে না পারায় পুরো উপজেলায় বিভিন্ন পন্য সরবরাহ বিঘ্ন হচ্ছে। এমনকি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচল যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়েছে।
চিরিরবন্দর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: ফিরোজ আহমেদ জানান, বন্যায় উপজেলার পাঁকা রাস্তার ১২২ কিলোমিটারের মধ্যে ১০ কিলোমিটার ও কাঁচা রাস্তা ৬৬৯ কিলোমিটারের মধ্যে ৬০০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অনেক স্থানে বন্যার পানী নিষ্কাশনের জন্য স্থানীয় লোকজন রাস্তা কেটে দেয়ায় কোন কোন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া বন্যার পানির তোড়ে ড্রেন কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সড়কে ২১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ও বাঁধের ৪ কোটি ৯৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত রাস্তার ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলো উপজেলা তহবিল থেকে তৈরি করে দেয়া হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার মো: গোলাম রব্বানী জানান, শুধু রাস্তা নয় সমস্ত ক্ষতির তালিকা তৈরীর কাজ শুরু হয়েছে অতি শীর্ঘই মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 