মাদারীপুরের স্কুলছাত্রী নিতু হত্যা: মিলনের ফাঁসির রায়
এক বছর আগের আলোচিত মাদারীপুরের স্কুলছাত্রী নিতু মণ্ডল হত্যা মামলার একমাত্র আসামি মিলন মণ্ডলের ফাঁসির রায় দিয়েছে আদালত।
আজ সোমবার মাদারীপুরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ আসামির উপস্থিতিতে এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলকে (১৪) গত বছরের ১৮ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী নিতুর ছোট ভাই দীপ্ত মণ্ডলের গৃহ শিক্ষক মিলন মণ্ডলকে আটক করে পুলিশে দেয়।
নিতুর বাবা নির্মল মণ্ডল ওই রাতেই কালকিনি উপজেলার ডাসার থানায় মিলন বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নবগ্রামের মৃত বীরেন মণ্ডলের ছেলে মিলন মণ্ডল কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক (সন্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 