News Bangla 24 BD | পাঁচ লাখ টাকা গরুর সঙ্গে ছাগল ফ্রি! - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

পাঁচ লাখ টাকা গরুর সঙ্গে ছাগল ফ্রি!


কোরবানির ঈদকে সামনে রেখে অনেক চমক আগেও দেখা গেছে। এবার নতুন চমক, পাঁচ লাখ টাকা গরুর সঙ্গে ছাগল ফ্রি! গরুটিকে প্রতিদিন পাঁচ কেজি খুদের (ভাঙা চাল) ভাত, এক কেজি করে ভুষি, খৈল ও বিচালি আর ঘাস খাওয়ানো হচ্ছে। প্রতিদিন গড়ে ৫০০ টাকা খরচ গরুটির পিছনে।

গরুটির মালিক যশোরের বাঘারপাড়া উপজেলার খর্দ্দবনগ্রামের মোজাহার বিশ্বাসের ছেলে আলতাফ হোসেন।

এদিকে গরুটির দাম সাড়ে তিন লাখ টাকা বললেও মালিকের নিশানা পাঁচ লাখ টাকা। গরুর ক্রেতাকে ১০ কেজি ওজনের বাড়ির একটি ছাগলও ফ্রি দেওয়া হবে। গরুটির ওজন প্রায় ২০ মণ হয়েছে।

যশোর জেলায় এবার কুরবানি উপলক্ষে ১৪ হাজার ৫৩০টি খামারে ৬৮ হাজার ১২৮টি গরু-ছাগল মোটাতাজাকরণ করা হচ্ছে। এর মধ্যে গরু ৩৫ হাজার ৭৫২টি এবং ছাগল ও ভেড়া ৩২ হাজার ৩৭৬টি।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, এবারের কুরবানির জেলায় ৫৫ হাজার গরু ও ছাগলের চাহিদা রয়েছে। সেই হিসেবে চাহিদার চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি গরু ও ছাগল রয়েছে। গত বছর জেলায় ১১ হাজার ২১২টি খামারে ৭০ হাজার ২৫৭টি গরু ছাগল মোটাতাজা করা হয়েছিল।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবতোষ কান্তি সরকার জানান, আমরা খামারিদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। কেউ যাতে পশুর শরীরে ক্ষতিকারক ইনজেকশন পুশ না করে সেদিকে বিশেষ নজরদারি করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ