জঙ্গিবাদ নির্মূলে ধর্মের সঠিক ব্যাখ্যা দিতে হবে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ নির্মূল করতে এ পর্যন্ত আমরা ২৩টি অভিযান পরিচালনা করেছি, কিন্তু জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি সামাজিক অঙ্গিকারের অভাবে। এজন্য জঙ্গিবাদ নির্মূলে ধর্মের সঠিক ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যেতে হবে।
সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন- এফডিসিতে ৮ম জাতীয় বিতর্ক বিকাশ প্রতিযোগিতা অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গিকারের ভূমিকা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় সহায়তা করেন ব্র্যাক ও এটিএন বাংলা।
তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূল করতে সামাজিক অঙ্গিকারের পাশাপাশি রাজনৈতিক অঙ্গিকারও প্রয়োজন। ধর্মের খণ্ডিত ও ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গিবাদে নিয়ে আসা হচ্ছে।
রাজনৈতিক অঙ্গিকারের অভাব থাকলে প্রশাসন নিষ্ক্রিয় হয়ে যাবে। ক্ষমতাশীন দল আন্তরিক থাকলে প্রশাসনও আন্তরিকভাবে জঙ্গিবাদ দমনে কাজ করবে। যে সব রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। তবেই দেশের জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে। জঙ্গিবাদ দমনে সকলকে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান তিনি।
পুলিশ প্রধান আরো বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নিজেদের পক্ষ থেকে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নিজেদের পক্ষ থেকে প্রত্যেকে যদি সচেতনতা তৈরি করেন, তবেই বাংলার মাটি থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে। শুধু মাদ্রাসায় যারা লেখাপড়া করে, তারাই জঙ্গি হয়—এটা সঠিক নয়। এখন অন্যান্য স্কুল ও প্রতিষ্ঠানের ছাত্ররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলে উল্লেখ করেন পুলিশপ্রধান।২১ আগস্ট গ্রেনেড হামলার পর মামলার তদন্তকারী সংস্থা ‘জজ মিয়া নাটক’ তৈরি করেছে।
এ সময় সামরিক ও বেসামরিক সংস্থা, গোয়েন্দা সংস্থা, শিক্ষক ও সমাজের অন্যান্য স্তরের সব মহলকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আইজিপি।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 