News Bangla 24 BD | জামালপুরে খাল থেকে রিকশাচালকের লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

জামালপুরে খাল থেকে রিকশাচালকের লাশ উদ্ধার


জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা পীরের বাড়ির পাশের খাল থেকে সোমবার বিকেলে শহিদুল ইসলাম নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, মৃত শহিদুল ইসলাম গত ১৭ আগস্ট থেকে নিখোঁজ হয়। সে রিকশাভ্যান চালাতো বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম ১৭ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়ার চর গ্রাম থেকে তিনজন যাত্রী নিয়ে জামালপুরের শৈলেরকান্দার উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই নিখোঁজ হয়। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে সোমবার সকালে একই গ্রামের ওই তিনজন ভ্যানযাত্রী দুলাল উদ্দিনের ছেলে সুমন, মতি মিয়ার ছেলে আসাদ ও আসর মীরের ছেলে জসিম উদ্দিনকে চাপ দেয়। তাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ বেড়ে গেলে গ্রামবাসীরা উত্তম মধ্যম দিলে তারা স্বীকার করে শহিদুলকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়। পরে গ্রামবাসীরা তাদেরকে নিয়ে জামালপুরের নরুন্দি তদন্ত কেন্দ্রে গিয়ে হত্যাকাণ্ডের ঘটনা জানায়। পরে পুলিশ সোমবার বিকেলে শৈলেরকান্দা পীরের বাড়ির পাশে খাল থেকে শহিদুল ইসলামের লাশ উদ্ধার করে।

জামালপুর সদরের নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আনসার আলী জানান, কিশোর শহিদুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ