হাতিয়ায় সাড়ে ৮ কিলোমিটার নতুন বিদ্যুত সংযোগ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পল্লী বিদ্যুত সমিতির অধীনে দুই ইউনিয়নে সাড়ে আট কিলোমিটার ব্যাপী নতুন বিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার হরণী ইউনিয়ন ও চানন্দী ইউনিয়নে এ নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস।
নোয়াখালী পল্লী বিদ্যুত সমিতির অধীনে হরণী ও চানন্দী ইউনিয়নের সাড়ে আট কিলোমিটারব্যাপী এলাকার ৫৫৫ জন নতুন গ্রাহকের মাঝে এ বিদ্যুত সংযোগ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুত কুমিল্লা অঞ্চলের ডিজিএম জহিরুল করিম, হাতিয়া পৌরসভার মেয়র একেএম ইউছুপ আলী, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মহিউদ্দিন মুহিন, চেয়ারম্যানঘাট মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ইসমাঈল মিয়াসহ নতুন গ্রাহকবৃন্দ।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 