নোবিপ্রবিতে ২১ আগস্ট স্মরণে আলোচনা সভা
২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ভয়াবহ ও ঘৃণ্য বোমা হামলা এবং নারকীয় হত্যাকান্ড স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাঙ্গালী ও বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ২১ আগষ্ট রোজ সোমবার হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ।
উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করেছন, তারাই ২০০৪ সালে তার কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। সেই দিন যে ২৪ জন নিরীহ মানুষ শাহাদাত বরণ করেন, তারা শুধুমাত্র দেশের উন্নতি চেয়ে ছিল। দেশকে সন্ত্রাস মুক্ত করতে একত্রিত হয়েছিল।
তিনি আরো বলেন, ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছরে পদার্পণ করবে আর বঙ্গবন্ধু করবেন ১০০বছরে। সেটি হবে এ দেশের তরুণ সময়। আর সেটি আমাদেরকেই করতে হবে। ৭৫ কিংবা ২০০৪ এর এই হত্যাযজ্ঞের বিচারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই এমন নারকীয় হত্যাকাণ্ড আর হবেনা।
এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবনীর উপর রচিত দুটি বই অসমাপ্ত জীবন ও কারাগারের রোজনামচা এর কয়েকটি কপি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে প্রদানের অঙ্গীকার করেন। পরবর্তীতে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে এ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, আলোচনা সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও ২১ আগস্ট নিহতদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 