News Bangla 24 BD | আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত - News Bangla 24 BD
News Head
 ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা

আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত


আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সকালে আইনসচিবের পক্ষের আইনজীবীরা আদালতের কাছে সময় চান। আদালত তা নাকচ করে এই আদেশ দেন হাইকোর্ট।

গত ৬ আগস্ট অবসরোত্তর ছুটি বাতিল করে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরদিন থেকে এই নিয়োগ কার্যকর হয়।

এরপর চুক্তিভিত্তিক নিয়োগ ও যোগদান-সংক্রান্ত অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ৮ আগস্ট হাইকোর্ট রুল দিয়ে ১০ আগস্ট শুনানির দিন রাখেন। রুলে এই চুক্তিভিত্তিক নিয়োগ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ