এফডিসিতে নায়করাজের প্রতি শেষ শ্রদ্ধা
শেষবারের মত তিনি এলেন এফডিসিতে। তবে এবারের আসাটা ভিন্নভাবে। প্রাণহীন দেহে। বুধবার সকাল সাড়ে দশটায় এফডিসিতে আনা হয় নায়করাজ রাজ্জাকের মরদেহ। চলচ্চিত্রাঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা শেষবারের মত তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। সেখানে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। এরপর সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন। এজন্য মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় শহীদ মিনারে।
গতকাল ২১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
রাজ্জাককে শ্রদ্ধা জানাতে সকাল থেকে এফডিসিতে ভিড় করতে থাকেন শিল্পী ও কুশলীরা। বৃষ্টি উপেক্ষা করে রাজ্জাকের সহকর্মীরা সেখানে আসেন। সাড়ে দশটার দিকে রাজ্জাকের মরদেহ এফডিসিতে আনা হয়। সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে রাজ্জাকের মরদেহে শ্রদ্ধা জানান চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।
এফডিসিতে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় নায়করাজের প্রথম জানাজা। তারপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে রাজ্জাককে গার্ড অব অনার দেয়া হবে। এরপর বেলা ৩টায় গুলশান আজাদ মসজিদে আরেকদফা জানাজা শেষে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে ঢাকাই সিনেমার কিংবদন্তী অভিনেতা রাজ্জাককে।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 