বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র যানজট
উত্তরবঙ্গগামী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের কালিহাতি পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক এস এ এম শহিদুর রহমান জানান, সোমবার গভীর রাত থেকে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় ওই সেতু থেকে কালিহাতি উপজেলার এলেঙ্গার পুংলি পর্যন্ত অন্তত ২০ কিলোমিটারে জট দেখা দেয়।
সেতুর ভুয়াপুর সাইট অফিসের সহকারী প্রকৌশলী মো. ওয়াসিম আলী বলেন, “যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় টোল আদায়ে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এ কারণে কোথাও কোথাও জট দেখা দিতে পারে।” যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে সেতুতে টোল আদায়েও ধীরগতি দেখা দিয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমানও হঠাৎ গাড়ির চাপ বেশি দেখেছেন বলে জানিয়েছেন। তবে গাড়ির সংখ্যা বেশি হওয়ার কারণ সম্পর্কে তারা কেউ কিছু বলতে পারেননি।
সরেজমিনে দেখা গেছে, কোথাও কোথাও তীব্র জটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে সব যানবাহন, কোথাও কোথাও চলছে ধীরগতিতে।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 