বাপ্পি আসতে পারছেন না, নায়করাজের দাফন আজই
বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মেজো ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন না। তাই আজই দাফনের সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবার। পরিবারের বরাত দিয়ে আরেক বরেণ্য অভিনেতা আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আলমগীর জানিয়েছিলেন, নায়করাজের মরদেহ দাফনে সময় পরিবর্তিত হয়েছে। রাজ্জাক ভাইয়ের মেজো ছেলে বাপ্পি আগামীকাল বুধবার ভোরে কানাডা থেকে দেশে ফিরবে। সে তার বাবাকে যে কোনো মূল্যে শেষবারের মতো দেখতে মায়ের কাছে আবদার করেছিল। ভাবি আমাদের অনুরোধ জানিয়েছিল আরেকটা দিন মরদেহ রাখার ব্যবস্থা করতে। তাই নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু সকালে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে আমরা বাধ্য হয়েছি।
রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় নায়করাজের মরদেহ নেয়া হয় এফডিসিতে। সেখানে প্রথম জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেয়া হয়। দুপুরে মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে।
এরপর দুপুর ৩টায় গুলশানের আজাদ মসজিদে সর্বশেষ জানাজা শেষে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হবে।
সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 