রাজধানীতে তিন ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি
ঢাকায় আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গতকাল সোমবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের প্রায় দ্বিগুণ। সোমবার দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সৈয়দপুরে ৩৮ মিলিমিটার।
মঙ্গলবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদফতর আরো জানায়, বৃষ্টির এ ধারা সারাদেশে নেই। ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুর ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রাও ছিল রাঙ্গামাটিতে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সৈয়দপুরে ৩৮ মিলিমিটার।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 