পাবনায় ২ বাসে সংঘর্ষে প্রাণ গেলো ৫জনের
পাবনায় দুই বাসে সংঘর্ষে কমপক্ষে পাঁচজনের প্রাণ গেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০জন।মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কের চিনাখড়ায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – জেলার আমিনপুর থানার দাঁড়িয়াপুর গ্রামের রইস উদ্দিনের ছেলে আয়েন উদ্দিন (৬০), একই গ্রামের তায়জাল হোসেনের ছেলে মিন্টু (৩০), আতাইকুলা থানার দাপুনিয়া গ্রামের শামসুল আলমের ছেলে ও শ্যামলী পরিবহনের চালকের সহকারী সোহেল রানা (৩০), শাহাজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের ফজলুল মাস্টারের ছেলে আবু সাইদ (২৫) ও অজ্ঞাতপরিচয় একজন।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল পৌনে ১০টার দিকে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে শাহজাদপুর থেকে পাবনাগামী সাদ্দাম পরিবহন বাসে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কমপক্ষে পাঁচজন নিহত এবং ২০ জন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ 