News Bangla 24 BD | আজ নয়, কাল দাফন নায়করাজের - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক

বাংলাদেশি চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাকের দাফন আজকের বদলে কাল সম্পন্ন হবে। মেজ ছেলে রওশন হোসেন বাপ্পির দেশে পৌঁছাতে দেরি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাপ্পি কানাডা থেকে বিমানে উঠেছেন এবং কাল ভোরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সে কারণেই প্রয়াত অভিনেতা রাজ্জাকের দাফন পেছানো হয়েছে।

আজ মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন হওয়ার কথা ছিল নায়করাজের।

রাজ্জাকের পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফন হবে ছেলে দেশে আসার পরপরই।

গতকাল সন্ধ্যা ৬.১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আজ সকালে এফডিসিতে প্রথম জানাজা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ