News Bangla 24 BD | কটূক্তির শিকার তাপসী পান্নু - News Bangla 24 BD
News Head
 বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২ গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডের ‘পিঙ্ক’ সিনেমায় অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন তিনি। এবার এ অভিনেত্রী বিকিনি পরে কটূক্তির শিকার হয়েছেন।

সম্প্রতি তাপসী তার টুইটার অ্যাকাউন্টে বিকিনি পরিহিত দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘তুমি যখন স্রোতের বিপরীতে দাঁড়াবে তখন নিজেকেই নিজের পাশে থাকতে হবে কিন্তু নিজের হাসিটা ভুললে চলবে না।’

তাপসী এসব ছবি পোস্ট করার পর এক ব্যক্তি তাকে আক্রমণ করে লিখেন ‘আমাদের দেশে নিজেকে প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। তা হলে আপনি আপনার বাকি পোশাকগুলোও খুলে ফেলছেন না কেন। আপনার ভাই নিশ্চয়ই আপনার সেই ছবি দেখার পর আপনাকে নিয়ে গর্বিত হবেন।’

এরপর তাপসী ওই ব্যক্তির টুইটের পরিপ্রেক্ষিতে লিখেন, ‘দুঃখিত আমার ভাই নেই। থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করে বলতাম। এখনকার মতো বোনের উত্তর হলে চলবে?’

ডেভিড ধাওয়ান পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘যোদ্ধা’। নির্মিত হচ্ছে এ সিনেমার সিক্যুয়েল ‘যোদ্ধা টু’। সিনেমাটির একটি গানে বিকিনি পরিহিত অবস্থায় দেখা যাবে এই অভিনেত্রীকে। আর টু্‌ইটারে প্রকাশিত ছবিগুলো এ সিনেমারই দৃশ্য। এতে তাপসীর বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। ২৯ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ