News Bangla 24 BD | চলচ্চিত্র অভিনেতা ডিপজল গুরুতর অসুস্থ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

চলচ্চিত্র অভিনেতা ডিপজল গুরুতর অসুস্থ


চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গুরুতর অসুস্থ। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত এবং তার ফুসফুসে পানি জমে গেছে। মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন।

আজ বুধবার সকালে নির্মাতা মনতাজুর রহমান আকবর বলেন, আজ বিকেলে ডিপজলকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। বেলা তিনটা নাগাদ ডিপজলকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা দেবে। তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তার স্ত্রী জবা ও মেয়ে অলিজা মনোয়ার।

চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনা করছেন। ইতিবাচক চরিত্রের চেয়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ