News Bangla 24 BD | ‘আপাতত একা আছি’ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ২০০৪ সালে ‘শুধু তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর কেটে গেছে দীর্ঘ ১৩ বছর। দীর্ঘ এ অভিনয় ক্যারিয়ারে অভিনয় গুণে যেমন আলোচিত হয়েছেন, তেমনি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সমালোচিতও হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পায়েল। তার বর্তমান কাজের পাশাপাশি কথা বলেছেন ব্যক্তিগত জীবন নিয়েও। এ সময় প্রযোজক বা পরিচালকের সঙ্গে তার প্রেম নিয়ে প্রশ্ন করা হলে পায়েল বলেন, ‘আমি কারো সঙ্গে একটা সিনেমা করলেই এ সব রটে যায়।’

তবে রটনাগুলো মিথ্যে নাকি? পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেতা আবির সেনগুপ্তর সঙ্গে আপনার প্রেমের কথা তো অস্বীকার করতে পারবেন না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মিথ্যে বলছি না। তবে কোনো প্রযোজকের সঙ্গে ডেট করিনি। করতে হয়ও নি, এটা নিশ্চিত করে বলতে পারি।’

এমন কথা তো সব নায়িকাই বলে থাকেন। পাল্টা এমন প্রশ্নে পায়েল বলেন, ‘আমি সত্যি বলছি। সম্পর্কে জড়িয়ে গেলে কাজের ক্ষতি হয়। আমাদের পেশাটা খুব ডিমান্ডিং। এই পরিস্থিতিতে দুটো লোকের তালমিলটা জরুরি। মা-বাবাও কোনো চাপ দেন না। আসলে উনারা আমাকে চিরকাল খুব স্বাধীনতা দিয়েছেন। সম্পর্কে গেলেই দেখেছি স্বাধীনতাটা হারিয়ে যাচ্ছে, স্পেস পাচ্ছি না। এটা হয়তো আমারই সমস্যা। তাই আপাতত একা আছি।’

২০১৫ সালে মুক্তি পায় পায়েল অভিনীত ‘যমের রাজা দিল বর’ নামে চলচ্চিত্র। কিছুদিন আগে রাজশ্রী দে পরিচালিত ‘বীরপুরুষ’ সিনেমায় নাম লেখান পায়েল।

এ ছাড়া এই অভিনেত্রী ‘চলচ্চিত্র সার্কাস’ নামে আরেকটি সিনেমার কাজ করছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এর অন্যতম আকর্ষণও তিনি। এক ঝাঁক তারকাকে নিয়ে ‘চলচ্চিত্র সার্কাস’ সিনেমাটি পরিচালনা করছেন মৈনাক ভৌমিক। ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ