পকেটেই বিস্ফোরিত হলো স্যামসাং মোবাইল (ভিডিও)
এক গ্রাহকের পকেটেই বিস্ফোরিত হয়েছে স্যামসাং কোম্পানির একটি মোবাইল হ্যান্ডসেট।
চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ার এক নাগরিকের পকেটে এঘটনা ঘটে।
তবে স্যমসাং দাবি করেছে, ওই গ্রাহক সেটটিতে অননুমোদিত ব্যাটারি ব্যবহার করেছিল।
সেটটি বিষ্ফোরিত হওয়ার ওই ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে।
চ্যানেল নিউজ এশিয়ার বরাত দিয়ে এনডিটিভি জানায়, স্যামসাং গ্রান্ড ডিউস মডেলের ওই স্মার্টফোনটি একজন ব্যবহারকারীর পকেটে বিস্ফোরিত হয়।
ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ওই ব্যক্তি মাটিতে পড়ে যান। তাকে অন্য এক ব্যক্তি সহযোগিতা করে পরিহিত শার্টটি খুলে ফেলেন। তার শার্টে আগুন ধরে গিয়েছিল।
এবিস্ফোরণের বিষয়ে স্যামসাং জানায়, ওই ব্যাক্তি তৃতীয় কোনো পক্ষের ব্যাটারি ব্যবহার করেছিল। যা স্যামসাং কোম্পানির নয় বা এর অনুমোদিত নয়।
স্যামসাং গ্রান্ড ডিউস মডেলটি ২০১৩ সালে বাজারজাত করা হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর 