শাহজালাল মাজার জিয়ারত শেষে শাহপরানের পথে প্রধানমন্ত্রী
হযরত শাহজালাল(র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১২টা ২০মিনিটে তিনি শাহজালাল(র.) মাজারে যান। সেখানে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। বেলা ১২টা ৪৫ মিনিটে এখান থেকে বেরিয়ে হযরত শাহপরান(র.) মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের এসি(ডিবি) সিদ্দিক আহমদ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১.৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছেন।এরপর সড়ক পথে শাহজালাল(র.) মাজারে আসেন। পরে মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। এরপর সিলেট সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ সেরে বেলা আড়াইটার দিকে সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 