News Bangla 24 BD | শাহজালালের পর শাহপরানের মাজারও জিয়ারত করলেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শাহজালালের পর শাহপরানের মাজারও জিয়ারত করলেন প্রধানমন্ত্রী


হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজারও জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১২টা ২০ মিনিটে শাহজালাল (রহ.) এর মাজারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

জিয়ারত শেষে বেলা ১২টা ৫০ মিনিটে তিনি শাহপরানের উদ্দেশ্যে রওয়ানা দেন। ১২টা ৫৭ মিনিটে তিনি শাহপরানের মাজারে প্রবেশ করেন। সেখানে মাজার জিয়ারত শেষে বেলা ১টা ১৫ মিনিটে তিনি মদন মোহন কলেজের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার ও আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ রহমত উল্লাহ।

এ বিভাগের অন্যান্য সংবাদ