প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ হবে: প্রধানমন্ত্রী
সিলেট নিউজ ওয়ার্ল্ড ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় গড়া হবে। সেই চিন্তা ও পদক্ষেপ বর্তমান সরকারের রয়েছে।’
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বেলা ২টা ৪০ মিনিটে সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধনামন্ত্রী বলেন, ‘যুগোপযোগী শিক্ষার প্রতি বর্তমান সরকারের দৃষ্টি রয়েছে। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। আমাদের ছেলেমেয়েরা মেধাবী। তাদের মেধা বিকাশের সব চেষ্টা করছে সরকার।’
তিনি বলেন, ‘দেশের যেসব জেলায় সরকারি কলেজ ও বিদ্যালয় নেই, সেসব জেলায় একটি করে সরকারি কলেজ ও বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।’
বর্তমান সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে উলেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় সিলেটে শিক্ষার হার সবচেয়ে কম ছিল। সিলেটের শিক্ষাকে এগিয়ে নিতে এখান থেকে শিক্ষামন্ত্রী করা হয়েছে। বর্তমানে সিলেট শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে।’
অর্থমন্ত্রীর কথা উলেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি শিক্ষার জন্য আন্তরিক। শিক্ষাখাতে তিনি অর্থছাড়ে কার্পণ্য করেন না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে নিরক্ষরমুক্ত করার টার্গেট নিই। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে শিক্ষার হার কমিয়ে দেয়। বর্তমানে আমরা আবারও শিক্ষার হার এগিয়ে নিচ্ছি।’
ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 