News Bangla 24 BD | পার্বতীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

পার্বতীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত


 

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পুলিশ প্রসাশনের আয়োজনে মডেল থানা চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধসহ অন্যান্য বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন উপস্থিত সাংবাদিকেরা।

এ সময় ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, অনেক সময় সাংবাদিকদের কাছে পুলিশের থেকে বেশি তথ্য থাকে। আপনারা জাতীর বিবেক। তাই আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের জানাবেন এতে পার্বতীপুরে মাদকসহ অন্যান্য অপরাধ অনেকাংশে কমে যাবে। আমাদের পুলিশ সুপার মহাদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দিয়েছেন। আমি মনে করি আপনারাই আমাদের পুলিশের নির্ভরযোগ্য সোর্স। পরে তিনি থানা পুলিশের উদ্যেশ্যে বলেন, বর্তমানে সাংবাদিকেরা ৫৭ ধারাসহ বিভিন্ন প্রকার মিথ্যা মামলায় হয়রানীর স্বীকার হচ্ছেন। আমি চাই শুধু সাংবাদিক নয় কেউই যেন মিথ্যা মামলায় হয়রানীর স্বীকার না হয়। প্রয়োজনে আমাকে অথবা পুলিশ সুপার মহাদয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আমি চাই না কোন নিরাপরাধ ব্যক্তি হয়রানীর স্বীকার হোক।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান, ওসি (তদন্ত) ইমতিয়াজ কবির, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি শ আ ম হায়দার, সধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ