News Bangla 24 BD | ভাগ্নে মাহফুজ একাই হত্যা করেছেন পাঁচজনকে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ভাগ্নে মাহফুজ একাই হত্যা করেছেন পাঁচজনকে


স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে দুই শিশুসহ একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার মাহফুজ ওরফে ভাগিনা মারুফ। জবানবন্দিতে খালা তাসলিমা বেগমসহ পরিবারের পাঁচজনকে তিনি একাই হত্যা করেছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করেন।

জবানবন্দি শেষে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, মাহফুজ ১৬৪ ধারা জবানবন্দিতে পাঁচ খুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি খালা তাসলিমাসহ ৫ জনকে একাই খুন করেছেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

এর আগে মাহফুজকে গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে ৭ দিনের রিমান্ডে নেয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

গত ১৬ জানুয়ারি শনিবার রাতে বাবুরাইল এলাকা থেকে তাসলিমা, তার ছেলে শান্ত ও মেয়ে সুমাইয়া, ভাই মোরশেদুল ওরফে মোশারফ ও জা লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তাদেরকে মাথায় ভোতা অস্ত্রের আঘাতে ও কয়েকজনকে শ্বাসরোধে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই পাঁচ খুনের ঘটনায় শনিবার রাতেই ঘটনাস্থল থেকে মাহফুজকে আটক করে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ