News Bangla 24 BD | রাখি বন্ধনে’র জেঠিমা মলিনার মৃত্যুতে নিস্তব্ধ রাখি - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

রাখি বন্ধনে’র জেঠিমা মলিনার মৃত্যুতে নিস্তব্ধ রাখি


জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল গতকাল রোববার সকালে পরপারে চলে গেছেন। আচমকাই বন্ধু হারানোর খবর। কিন্তু তাতে ভেঙে পড়লে চলবে কেন? তিনি তো ক্যাপ্টেন অফ দ্য শিপ। তিনি সীমান্ত বন্দ্যোপাধ্যায়। জনপ্রিয় ধারাবাহিক ‘রাখি বন্ধন’-এর পরিচালক। রীতা কয়রাল তার দীর্ঘদিনের বন্ধু।

রীতার চলে যাওয়াটা মেনে নেয়া যাচ্ছে না। তবুও খবর পাওয়ার পরই ‘রাখি বন্ধন’-এর সঙ্গে যুক্ত সকলকেই দাসানি স্টুডিওতে ডেকেছিলেন। সেখান থেকেই সকলকে নিয়ে গিয়েছেন নেতাজী নগর কলেজের কাছে রীতার বাড়িতে। সব কর্তব্য করছেন এক এক করে। কিন্তু রীতার কথা বলতে গিয়ে বারবার ফিরে আসছে ‘রাখি’র কথা। বছর পাঁচেকের খুদে অভিনেত্রী কৃতিকা চক্রবর্তী অর্থাৎ পর্দার ‘রাখি’ এই সিরিয়ালের মধ্যমণি। রীতার চলে যাওয়ার খবর পাওয়ার পরই একদম চুপ হয়ে গছে ‘রাখি’। কারো সঙ্গে কোনো কথা বলছে না। চোখ দিয়ে শুধু তার জল পড়েই যাচ্ছে।

রীতার বাড়ির সামনে থেকেই সীমান্ত বললেন, ‘আমি জানি না রাখি এর আগে কোনো মৃত্যু দেখেছে কিনা। তবে রীতা চলে যাওয়াতে ও একদম চুপ করে গিয়েছে। আমাকে ডিরেক্টর আঙ্কেল বলে। কিন্তু আজ ও আসার পর কাঁধে হাত রাখলাম। সরিয়ে দিল। শুধু বাবা বা মায়ের কোলে থাকছে। একটা কথাও বলেনি। আর চোখ দিয়ে সমানে পানি পরছে।’

‘রাখি বন্ধন’-এ এই দুই ভাই-বোনের দজ্জাল জেঠিমার ভূমিকায় অভিনয় করছিলেন রীতা কয়রাল। কিন্তু শুটিংয়ের ফাঁকে ‘রাখি’ ও ‘বন্ধন’-এর কাছে তিনি ছিলেন আদরের জেঠিমা। সীমান্ত শেয়ার করলেন, ”রীতা ওকে রাখি বলেই ডাকত। কোলে নিয়ে ঘোরা বা খাওয়ানো, খুবই যত্ন করত ওর। আজ সে জন্যই বোধহয় রাখি কোনো কথাই বলতে পারছে না।”

‘রাখি’ কথা বলতে পারছে না, শুধুই কাঁদছে। আর সীমান্ত কথা বললেও তার গলায় কান্নারই সুর। রীতার চলে যাওয়াটা টলিউডের বহু কলাকুশলীর মতো মেনে নিতে পারছেন না তিনিও।

এ বিভাগের অন্যান্য সংবাদ