গাজীপুরে আইনজীবী সমিতির উদ্যোগে শোকর্যালি স্মরণসভা
গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবির আত্মঘাতি বোমা হামলার ১২ বছর পূর্ণ হলো বুধবার। ২০০৫ সালের এইদিন সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২নং হলরুমে জেএমবির বোমা হামলায় ৪ আইনজীবী ও ৪ বিচারপ্রার্থীসহ আত্মঘাতি হামলাকারী জঙ্গি নিহত হয়। হামলায় আরো অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরো একজন আইনজীবী মারা যান।
নৃশংস এ বোমা হামলায় নিহত আইনজীবীরা হলেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট গোলাম ফারুক অভি ও অ্যাডভোকেট আব্দুল্লহ আল মামুন মাখন।
এছাড়া নিহত বিচার প্রার্থীরা হলেন আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। আত্মঘাতি জঙ্গির নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম।
এর দুইদিন পর ১ ডিসেম্বর দুপুরে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের পাশে চা এর ফ্লাক্সের মধ্যে বোমা নিয়ে জেএমবি সদস্যরা হামলা চালায়। এতে কৃষি কর্মকর্তা আবুল কালাম সরকার নিহত এবং সাংবাদিক আমিনুল ইসলাম, বেলাল হোসেন, নজরুল ইসলাম বাদামীসহ ২৫ জন আহত হন।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক মনজুর মোর্শেদ প্রিন্স জানান জেএমবির বোমা হামলার ১২তম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মত এবারও সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজধারণ ও কালো পতাকা উত্তোলন, নিহতদের স্মৃতিস্তম্ভে পু®পস্তবক অর্পণ, শোক র্যালি, শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল। স্থানীয় সংসদ জাহিদ আহসান রাসেল, জেলা জজ একেএম এনামুল হক, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য বোমা হামলার ঘটনায় সর্বমোট ২১টি মামলা দায়ের করে পুলিশ। মামলাগুলোর মধ্যে কয়েকটির বিচারকার্য স¤পন্ন হলেও অন্যগুলোর বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 