News Bangla 24 BD | ব্রণ প্রতিরোধের ৬ উপায় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মুখ, গলা বা বুক শরীরের যে কোনো স্থানে ব্রণ দেখা দিতে পারে। সাধারণত তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ অধিক মাত্রায় দেখা দেয়। তবে ত্বকের ধরন না বুঝেই যারা ইচ্ছেমত প্রসাধন ব্যবহার করেন, তাদেরও সহ্য করতে হয় ব্রণের ধকল।

ত্বকের তেলগ্রন্থি বা সেবাসিয়াস গ্রন্থির অতিকার্যকারিতায় অতিমাত্রায় তৈলাক্ত সেবাম তৈরি হতে হতে গ্রন্থির মুখ বন্ধ হয়েই মূলত ব্রণের জন্ম। এছাড়া হরমোনজনিত সমস্যাও এর জন্য দায়ী।

দৈনন্দিন জীবনে কিছু নিয়ম ও অভ্যাস রপ্ত করতে পারলে এ সমস্যা এড়িয়ে থাকা যায়। এমনই ৬টি প্রযোজনীয় টিপস-

এক. প্রাকৃতিক ফাইবারের পোশাক পরিধান করুন। কাজে বা কাজের বাইরে ফাইবারের পোশাক ব্রণ এড়াতে সহায়ক হবে।

দুই. পিঠে ব্যাগ কিংবা পার্স বহন করলে ব্রণ হচ্ছে? তাহলে আজ থেকেই এমন ব্যাগ ব্যবহার করা শুরু করুন যেটি আপনি সহজেই হাতে বহন করতে পারবেন।

তিন. ঘামার পর যত দ্রুত সম্ভব গোসল করে ফেলুন। গোসল করার সুযোগ না পেলে হাতের কাছে ওয়েট টিস্যু রাখুন এবং ঘাম মুছে নিন। ঘাম থেকে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে।

চার. ব্রণযুক্ত ত্বকের জন্য বিশেষভাবে তৈরি ক্লেনজার ব্যবহার করুন।

পাঁচ. আক্রান্ত স্থানে বেনজয়েল পারঅক্সাইড ব্যবহার করতে পারেন।

ছয়. শুষ্ক ত্বকের অধিকারী হয়েও আপনার যদি ব্রণ হয়ে থাকে তবে নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ