রসিক নির্বাচনে সেনা মোতায়েনের দরকার নেই: সিইসি
আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দরকার নেই।নির্বাচনের পরিবেশ উৎসবমুখর আছে। নির্বাচন ভালো হবে, সুষ্ঠু হবে।
বৃহস্পতিবার সকালে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে, মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- রংপুর বিভাগীয় কমিশনার মো. হাসান আহমেদ। নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. হেলালুদ্দীন আহমেদ, রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার মতবিনিময়ে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যা প্রয়োজন সেটাই করা হবে। নির্বাচনে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নিয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনের পরিবেশ উৎসব মুখর আছে।
সিইসি বলেন, একটি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এটা নির্ভর করছে স্থানীয় জনগণের চাহিদার ওপর। ভোটাররা চাইলে ইভিএম ব্যবহার হবে, নইলে নয়।
সিইসি বলেন, প্রতিটি এলাকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আশা করা যাচ্ছে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষ হবে।

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 