News Bangla 24 BD | বাধা অতিক্রম করেই নারীদের এগোতে হবে: প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

বাধা অতিক্রম করেই নারীদের এগোতে হবে: প্রধানমন্ত্রী


রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে নারীদের আত্মবিশ্বাসী হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। ‘কিছু বাধা থাকবেই, বাধা আসবেই। সেটা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।’

আজ শনিবার শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেগম রোকেয়া নারীদের বর্তমান অবস্থানের পথিকৃত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা অর্জনের পেছনে অনেক অবদান রয়েছে আমাদের নারী সমাজের। আর আজ আমাদের মেয়েরা সব জায়গায় স্থান করে নিতে পেরেছে। নিজ গুণেই নারীরা সব ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে।’

নারী উন্নয়নে অবদান রাখার জন্য এ বছর পাঁচ নারী রোকেয়া পদক পেয়েছেন। তাদের হাতে রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার বেগম রোকেয়া পদক পেয়েছেন চিত্রশিল্পী সুরাইয়া রহমান, লেখক শোভা রাণী ত্রিপুরা, সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরণোত্তর), সংগঠন মাজেদা শওকত আলী ও সমাজসেবা মাসুদা ফারুক রত্না।

সরকার প্রধান বলেন, সমাজে বেগম রোকেয়ার আদর্শের পথ ধরে আমরা আলোর যুগে প্রবেশ করেছি। তার স্বপ্ন বাস্তবায়নের পথেই আমরা এগিয়ে চলেছি।

শেখ হাসিনা বলেন, নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া সমাজ কখনও পরিপূর্ণ নয়। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৭তম জন্ম ও ৮৫তম মৃত্যুবার্ষিকী আজ।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় সমাজ ছিল নানাবিধ কুসংস্কারে পূর্ণ।

রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। ঊনবিংশ শতাব্দীর এই খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ