News Bangla 24 BD | জাপার কো-চেয়ারম্যান, মহাসচিব পদে পরিবর্তন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জাপার কো-চেয়ারম্যান, মহাসচিব পদে পরিবর্তন


জাতীয় পার্টির নেতাকর্মীদের আস্থা ফেরাতে দলের কো-চেয়ারম্যান এবং মহাসচিব পদে পরিবর্তন আনা হয়েছে ।

আজ বুধবার সকালে বনানীতে নিজ কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।
জাপার নতুন দায়িত্বপ্রাপ্ত কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ।
অনুষ্ঠানে জাতীয় পার্টি ঢাকা উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতিসহ নেতাকর্মীরা এরশাদ ও নবনির্বাচিত দুইজনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরশাদ বলেন, “বাবলুর বাবা যখন অসুস্থ ছিল, তখন আমি নিজ খরচে ব্যাংককে গিয়ে দেখে এসেছি। ওকে আমি সন্তানের মতো দেখতাম। কিন্তু ও সেলফিশের মতো আচরণ করেছে। আমি যখন রংপুরে ছিলাম, আমার স্ত্রীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছে। এ কারণেই তাকে মহাসচিব পদ থেকে বাদ দিয়েছি।”

রুহুল আমিন হাওলাদারের প্রশংসা করে এরশাদ বলেন, “মহাসচিব পদ থেকে বাদ দেয়ার দুই বছরে সে আমার বিরুদ্ধে একটি কথাও কাউকে বলেনি। বুকের ভেতর চাপা রেখেছে। এটা শুধু আনুগত্যের কারণে
জাপা চেয়ারম্যান বলেন, “আমার স্ত্রী রওশন এরশাদকে কো-চেয়ারম্যান করতে চেয়েছিলাম। কিন্তু তার বয়স এখন ৭৬ বছর। তিন বছর পর আগামী নির্বাচনের সময় তার বয়স হবে ৭৯ বছর। সেসময় তিনি চলতে পারবেন কি-না আমি জানি না। আমি নিজেও চলতে পারব কি-না জানি না। নির্বাচনের কাজে সারাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয়। এসব চিন্তা করেই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করেছি।”

এ বিভাগের অন্যান্য সংবাদ