News Bangla 24 BD | বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন  বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে। গণতন্ত্র হরণ করবে। বিএনপির সাথে জনগণ নেই।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে দক্ষ প্রসাশকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল কূটনৈতিকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। আমাদের ক্রাইসিস ম্যানেজার হচ্ছেন শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘রংপুরে একটা সমাবেশ হচ্ছে। কত রঙ্গ দেখাইলা রে জাদু। রঙ বেরঙের নাটক। তিনদিন আগে রংপুরে সবাইকে এনে শুয়ে আছে। বাড়ির ছাদের ওপর, গুদাম ঘরে শুয়ে আছে। ফখরুল সাহেবের খবর কী? তিনি টাকার গুদামে ঘুমাইয়ে আছেন। টাকা রে টাকা, ঢাকা জেলা সম্মেলনে কত লোক হয়েছে, খবর নেন। ঢাকার ছবি দেখুন।আমাদেরটাও দেখুন। চট্টগ্রামের পলোগ্রাাউন্ডে শেখ হাসিনা যাবেন, দশ লাখ লোক দেখাবো। খেলা হবে, খেলা হবে আন্দোলনে, নির্বাচনে, ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভুয়া ভোটার বানানোর বিরুদ্ধে খেলা হবে। টাকা উড়ে মহল্লায়, টাকার খেলা হবে না। সাম্প্রদায়িক, খুনির সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ নয়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ