News Bangla 24 BD | অনলাইন প্রেসক্লাব নির্বাচন : মনোনয়ন ফরম নিলেন যারা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

অনলাইন প্রেসক্লাব নির্বাচন : মনোনয়ন ফরম নিলেন যারা


সিলেট অনলাইন প্রেসক্লাবের ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার লক্ষে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রেসক্লাবের ১১ টি পদে ১৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে প্রার্থী ও প্রার্থীর সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সভাপতি পদে মুহিত চৌধুরী (বর্তমান সভাপতি), সহ সভাপতি পদে মোহাম্মদ গোলজার আহমদ হেলাল (বর্তমান সহ-সভাপতি), সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ মকসুদ (বর্তমান সাধারণ সম্পাদক), সহ সাধারণ সম্পাদক পদে এম. সাইফুর রহমান তালুকদার (বর্তমান সহ-সাধারণ সম্পাদক) ও তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মেহেদী কাবুল (বর্তমান কোষাধ্যক্ষ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কে.এ রহিম (বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে শিব্বির আহমদ ওসমানী ও মোঃ কামাল আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে আব্দুল মুহিত দিদার, সদস্য পদে ফারহানা বেগম হেনা (বর্তমান সদস্য), মাসুদ আহমদ রনি, মোঃ কারুল আলম, রুহুল আমিন নগরী, জাবেদ আহমদ।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, এফবিসিসিআই-এর পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ।
আগামী ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ