শিক্ষামন্ত্রীর আশ্বাস প্রত্যাখ্যান, অনশন চলবে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দেয়া আশ্বাস প্রত্যাখ্যান করে দাবিপূরণের সুনির্দিষ্ট দিনক্ষণের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
আজ মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রী অনশনস্থলে উপস্থিত হয়ে এমপিওভুক্ত করা হবে বলে আশ্বাস দেন। তবে সুনির্দিষ্ট সময়সীমা ছাড়া দেওয়া এই আশ্বাস প্রত্যাখ্যান করেন শিক্ষকেরা।
পরে দুপুরে ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় বলেছেন, ‘মন্ত্রী আমাদের সুনির্দিষ্ট কোনো আশ্বাস দিতে পারেননি। তাই শিক্ষামন্ত্রীর বক্তব্য আমরা প্রত্যাখ্যান করলাম। প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।’
এর আগে অনশনস্থলে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘অনেক চেষ্টার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে সম্মতি আদায় করতে পেরেছি। এমপিওভুক্তির ব্যবস্থা নেয়া হবে। সেজন্য নীতিমালা করতে হবে। সময় দরকার।’
এসময় অনশনরতরা নির্দিষ্ট দিন দেয়ার দাবি জানান। তারা ‘কবে’ ‘কবে’ বলে চিৎকার করতে থাকে। পরে মাইক নিয়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিনয় ভূষণ।
প্রসঙ্গত, স্বীকৃতপ্রাপ্ত সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন নন–এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত রোববার থেকে তারা একই দাবিতে আমরণ অনশন শুরু করেন।

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 