News Bangla 24 BD | বঙ্গবন্ধুর হত্যাকান্ডে পরোক্ষভাবে জড়িতদের বিচারে ম্যান্ডেট চাওয়া হবে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

বঙ্গবন্ধুর হত্যাকান্ডে পরোক্ষভাবে জড়িতদের বিচারে ম্যান্ডেট চাওয়া হবে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন বঙ্গবন্ধুর হত্যাকান্ডে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদের বিচার হয়েছে। কিন্তু এ হত্যা কান্ডের পিছনে যারা পরোক্ষভাবে জড়িত ছিল তাদের বিচার হয়নি। এদের বিচার বাদ পড়ে গেলেও ভবিষ্যতে যাতে তাদের বিচারের আওতায় আনা যায় সে জন্য আগামী নির্বাচনে আওয়ামীলীগের পক্ষ থেকে জনগণের ম্যান্ডেট চাওয়া হবে। এ ছাড়া আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতা নস্যাৎ করা ও পাকিস্তানের সঙ্গে সমজোতার জন্য অন্তরালে থেকে ষড়যন্ত্র করেছে তাদেরও মুখোশ উন্মোচন করা হবে। তিনি বলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আগামী সিনেট নির্বাচন আদর্শের লড়াই। মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদী শক্তিকে এ লড়াইয়ে বিজয়ী করতে হবে।
মন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর পিটিআই মিলনায়তনে ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন- ২০১৮- এ গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিষদের গাজীপুর জেলা শাখার আহবায়ক এড. আব্দুল হাদী শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাহালুল মজনুন চুন্নু, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতার উজজামান, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. জিনাত হুদা, বিএমএ কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ডা. আব্দুল আজিজ, সৈয়দ হুমায়ুন আক্তার, আতাউর রহমান, অধ্যক্ষ জেরিনা সুলতানা, ডা. আমির হোসাইন রাহাত প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ