যারা শেখ হাসিনাকে মারতে চায় তারা দেশের উন্নয়ন বন্ধ করতে চায় —- ডঃ মোস্তাফিজুর রহমান ফিজার
কালিয়াকৈর প্রতিনিধি : প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী ডঃ মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন যারা শেখ হাসিনাকে মারতে চায় তারা দেশের উন্নয়ন বন্ধ করতে চায় । যে সকল সন্তানদের পেট্রোল বোমা মেরে হত্যা করা হয়েছে,তাদের ফিরিয়ে দাও। দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্যই ওদের হত্যা করা হয়েছে। তিনি বুধবার গাজীপুরের কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মা সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন জ্ঞান ও বুদ্ধি দিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে। ২০০৬সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন পেত মাত্র ৬/৭হাজার টাকা ।শেখ হাসিনার সরকারের সময় শিক্ষকরা এখন বেতন পান ২১ হাজার থেকে ৩২হাজার টাকা। জাতি স্বাধীনতা পেয়েছে বলেই দেশ এত উন্নত হচ্ছে।
প্রাথমিক বিদ্যালয় সমুহে শতভাগ শিশুর বিদ্যালয়ে গমন ,ঝড়েপড়া রোধ ও গুনগত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধ করণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও কালিয়াকৈর উপজেলা পরিষদ এঅনুষ্ঠানের আয়োজ করেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ,ক,ম মোজাম্মেল হক এমপি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ আসিফ উজ জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডঃ আবু হেনা মোস্তফা কামাল, গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিখা রানী, কালিয়াকৈর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সহ স্থাণীয় নেতৃবৃন্দ প্রমুখ।

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 