জঙ্গি এবং যুদ্ধাপরাধীদের বাংলাদেশে জায়গা হবে না: প্রধানমন্ত্রী
বাংলাদেশের মাটিতে জঙ্গি, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু এই শান্তির ধর্মের বিভিন্ন বিষয়কে অপব্যাখ্যা করে অশান্তি এবং জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সন্ত্রাসী কার্যক্রম রুখবো। বাংলাদেশ পুলিশ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে সেই দিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে, অনুপস্থিত থাকলে প্রতিষ্ঠানকে খোঁজ-খবর রাখতে হবে।
পুলিশ সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন উপলক্ষে আজ সোমবার রাজধানীর রাজারবাগে মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বার্ষিক প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পুলিশের আইজি শহীদুল হক উপস্থিত ছিলেন।
২০১৭ সালে বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য কর্মক্ষেত্রে সাহসিকতা এবং বীরত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে ‘বাংলাদেশ পুলিশ পদক (সাহসিকতা)’, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (সাহসিকতা), ‘বাংলাদেশ পুলিশ পদক (সেবা)’ এবং ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (সেবা)’ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরাধ দমনে সাহসিকতা, সেবা এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ১৮২ জন পুলিশ সদস্যকে এই পদক দেওয়া হয়।
দেশ ও জাতির জন্য কাজে আরও দক্ষতার সঙ্গে পালনে উদ্বুদ্ধ করতে এই পদক প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি গণতন্ত্র রক্ষা ও প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা এবং জনগণের প্রতি জবাবদিহীতার কথা উল্লেখ করেন।

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 