News Bangla 24 BD | শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে দারুণ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ; কিন্তু তৃতীয় ম্যাচ হেরে হঠাৎই ব্যাকফুটে চলে যায় টাইগাররা। হারের জন্য যত না সমালোচনা শুনতে হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে দল নিয়ে অতিরিক্ত কাঁটাছেঁড়া করতে গিয়ে। ওই ম্যাচে অভিষেক হয় চার নবীনের। এছাড়াও দলে আনা হয় আরও এক পরিবর্তন।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-৪।

শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথ থেকে কিছুটা সরে আসতে পারে বাংলাদেশ। দলে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষায় আগের দিন ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপনও। একাদশে ঢুকতে পারেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তামিম খেললে একাদশ থেকে বাদ পরতে পারেন মোসাদ্দেক হোসেন।

আগের দিন বাংলাদেশের হারানো ছয়টি উইকেটের পাঁচটি তুলে নেয় জিম্বাবুয়ের স্পিনাররা। সে দিক বিবেচনা করে বাংলাদেশ দলে স্পেশালিষ্ট স্পিনার দলে অন্তর্ভুক্ত হতে পারে। সেক্ষেত্রে মুক্তার আলীর পরিবর্তে আরাফাত সানিকে দেখা যেতে পারে মূল একাদশে। আগের দিন দলকে হতাশ করেন মোঃ শহিদ ও আবু হায়দার রনি দুজনই। তাই শেষ ম্যাচে এদের একজনকে বাদ দিয়ে তাসকিন আহমেদকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ