News Bangla 24 BD | বউয়ের রাগ কমাতে পারবেন, যদি… - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অনেক পুরুষকে নানা অজুহাত দিয়ে বউ সামলাতে হয়! বউ যদি একটু খটমটে মেজাজের হয়, তাহলে তো উপায়ও নেই। তবে সংসারে সুখে থাকতে হলে সমঝোতা একটু-আধটু করতেই হবে। তবে নারীরা সব সময় যে অকারণেই রাগ করে, তা কিন্তু নয়। কিছু দোষ আপনারও রয়েছে। আর এটা তো অস্বীকারের উপায় নেই, নারীদের রাগ একটু বেশিই থাকে। রাগী বউকে সামলাতে আর মিথ্যা বলার প্রয়োজন নেই। কিছু সহজ উপায়ে আপনি আপনার বউয়ের রাগ কমাতে পারবেন।

কীভাবে রাগী বউকে সামলাবেন, সে সম্বন্ধে কিছু উপায়ের কথা বলা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :

.বউ যদি কোনো বিষয়ে রাগ করে, তাহলে আগে থেকেই মনে মনে চিন্তা করে নিন, কী কী প্রশ্ন সে করতে পারে এবং কীভাবে সেগুলোর উত্তর দেবেন। এর মানে এই নয় যে আপনাকে মিথ্যা বলতে হবে। একটু সাজিয়ে-গুছিয়ে তো বলা যায়ই, কী বলেন?

.যদি ভুলটা আপনার হয়ে থাকে, তাহলে আগেভাগেই নিজের দোষ স্বীকার করে নিন। আর আন্তরিকভাবে সেই দোষের জন্য দুঃখ প্রকাশ করুন। দেখবেন, বউ রাগ হবে ঠিকই, কিন্তু অনেক দ্রুত সেই রাগ চলেও যাবে।

.বউ রাগ করেছে বলে সোশ্যাল মিডিয়ার ওয়ালে ভুলেও দুঃখ প্রকাশ করবেন না। অথবা তাঁর অফিসে ফুলের তোড়া বা দুঃখ প্রকাশ করে কার্ড পাঠাবেন না। এতে সে আরো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারে। যা রাগ তো কমাবেই না, উল্টো কয়েকগুণ বাড়িয়ে দেবে।

.ভুল যদি আপনার নাও হয়ে থাকে, তবুও মাঝেমধ্যে নিজের কাঁধেই সব দোষ নিয়ে নিন! কী আর করবেন বলুন? অযথা ঝগড়া করার চেয়ে সবকিছু মেনে নিয়ে চুপ থাকাটাই শ্রেয়। কারণ, দুই পক্ষই সমান রাগী হলে সেই সম্পর্ক টেকানো বড় দায়।

.বউ যদি অতিরিক্ত রাগী হয়, তাহলে নিজে ধৈর্য ধরতে শিখুন। আপনার মাথা ঠান্ডা না থাকলে বউকে সামলাবেন কী করে বলুন? পৃথিবীতে সব মানুষ সমান হয় না। কারো রাগ বেশি থাকে, আবার কারোটা কম। আপনি না হয় কমের খাতায়ই নিজের নাম লিখিয়ে নিন।

.কিছু সময় বউকে একা থাকতে দিন। রাগের সময় আপনি তাঁর সামনে থাকলে কখনোই তা আর কমবে না। তাই এ সময়টা তাঁর কাছ থেকে দূরে থাকুন। কিছুক্ষণ পর রাগ কমে গেলে তাঁকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ