রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তিতে আগুন
রাজধানীর কল্যাণপুরের পোড়া বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার সকাল ৯ টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে পোড়াবস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও কাজ শুরু করেনি।
তিনি জানান, পুলিশ প্রশাসন যদি নিরাপত্তা নিশ্চিত করে তবেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করবে।
বস্তির বাসিন্দা আশরাফ অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ বৃহস্পতিবার বস্তি উচ্ছেদে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করে। বস্তিবাসীদের কৌশলে সরিয়ে দিতে এ আগুন লাগানো হয়েছে।
মিরপুর থানার উপপরিদর্শক এসআই মাসুদ পারভেজ জানান, আগুন লাগার পর থেকে লাঠিসোটা নিয়ে বস্তিবাসী অবস্থান নেওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করতে পারছেন না।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 